BIP News

28 Aug 2026

‘বিআইপি ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬’ অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর উদ্যোগে বিগত ২৮ আগস্ট ২০২৬ তারিখে দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ের প্ল্যানার্স অ্যালামনাই সংগঠনের সদস্য, ফেলো সদস্য এবং নারী পরিকল্পনাবিদগণের অংশগ্রহণে ঢাকার বনানীস্থ মুস্তফা কামাল আতাতুর্ক মাঠে দিনব্যাপী ‘বিআইপি ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬’ আয়োজন করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদক্রমে ও ইস্টার্ন হাউজিং লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফুটবল ফেস্টিভ্যালে সহযোগী হিসেবে ছিল আরআইটি কন্সট্রাকশন, জেডটিই মোবাইল এবং জিওমার্ক লিঃ। বিআইপি ফুটবল ফেস্টিভ্যাল উদ্বোধন করেন বিআইপি’ র সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম।

দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বিভিন্ন ম্যাচ শেষে ‘বিআইপি ফুটবল ফেস্টিভাল ২০২৬’ এর চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে অ্যালামনাই এসোসিয়েশন অব রুয়েট প্ল্যানার্স এবং রানার্স আপ হয় পাস্ট প্ল্যানার্স অ্যালামনাই এসোসিয়েশন। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন এ কে এম হামিদুল আলম (রুয়েট), সেরা ডিফেন্ডার নির্বাচিত হন ফাহিম আল ফয়সাল (চুয়েট), যৌথভাবে সেরা গোলদাতা নির্বাচিত হন মাহির আলম উৎস (রুয়েট) এবং ইয়াসিন আহম্মেদ (রুয়েট) এবং সেরা খেলেয়াড় নির্বাচিত হন মাহির আলম উৎস (রুয়েট)। এছাড়াও নারী পরিকল্পনাবিদগণের অংশগ্রহণে একটি ভিন্নধর্মী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার ও ট্রফি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, উপদেষ্টা পরিষদ আহ্বায়ক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন, কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ আবু ছালেহ মোঃ শহীদুল্লাহ্, বোর্ড সদস্য পরিকল্পনাবিদ রিমন আহমেদ আসিফ, পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার, পরিকল্পনাবিদ হোসনেআরা আলো, পরিকল্পনাবিদ সাদী মোহাম্মদ হারুন এবং সাবেক বোর্ড সদস্যসহ সিনিয়র পরিকল্পনাবিদ সদস্য এবং সংশ্লিষ্ট অ্যালামনাই সমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।