Training Program

17 Jul 2026

Traffic Impact Assessment (TIA) শীর্ষক পেশাজীবী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় গত ১৭ ও ১৮ জুলাই ২০২৬ তারিখে বিআইপি কার্যালয়ে Traffic Impact Assessment (TIA) শীর্ষক দুই দিনব্যাপী পেশাজীবী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিআইপির বোর্ড সদস্য পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পরিকল্পনাবিদ মোহাম্মদ নুরুল হাসান, সিইও, ট্রান্সপোর্ট প্রফেশনালস অ্যালায়েন্স; পরিকল্পনাবিদ সৈয়দ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, পরিবহন বিশেষজ্ঞ ও সিনিয়র কনসালটেন্ট, এসএমইসি; পরিকল্পনাবিদ মো. মিজানুর রহমান, উপ-নগর পরিকল্পনাবিদ, ডিটিসিএ এবং পরিকল্পনাবিদ মো. মুস্তাফিজুর রহমান, উপ-নগর পরিকল্পনাবিদ, রাজউক।

প্রশিক্ষণ কর্মশালায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পরিকল্পনাবিদ, সরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট খাতের পেশাজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা Traffic Impact Assessment (TIA)-এর মৌলিক ধারণা, প্রাসঙ্গিক নীতিমালা ও নির্দেশিকা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতি, আন্তর্জাতিক ও দেশীয় অনুশীলন, যানবাহন চলাচলের প্রভাব মূল্যায়ন এবং উন্নয়ন প্রকল্পে TIA-এর কার্যকর প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান, পিএইচডি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সনদ প্রদান করেন।