BIP News

24 Jun 2026

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত

বাংলাদেশে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে অদ্য ২৪ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে ঢাকা, খুলনা ও বাগেরহাটের নগর এলাকায় জলবায়ু পরিবর্তন ও তীব্র তাপপ্রবাহের প্রভাব নিয়ে যৌথ গবেষণা পরিচালিত হবে। গবেষণার মাধ্যমে প্রমাণভিত্তিক জ্ঞান সৃষ্টি, অভিজ্ঞতা বিনিময় এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় কার্যকর ও বাস্তবসম্মত সমাধান চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে।

এই গবেষণার ফলাফল নগর সহনশীলতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস এবং টেকসই ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের নতুন পথ উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে এটি জলবায়ু অভিযোজন এবং ঝুঁকিপূর্ণ নগর জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে উভয় প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের পক্ষে সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান, পিএইচডি, যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন, বোর্ড সদস্য পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে সেক্রেটারী জেনারেল ড. কবির এম. আশরাফ আলম, এনডিসি, ডেপুটি সেক্রেটারী জেনারেল অবসরপ্রাপ্ত মেজর রেজা আহমেদ চৌধুরী, পিএসসি, সিপিপি, দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক পরিচালক মোঃ রেজাউল করিমসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।