BIP News

23 May 2026

“Planning for Healthy Urbanization in Bangladesh: From Research to Practice” শীর্ষক পাবলিক লেকচার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর উদ্যোগে গত ২৩ মে ২০২৬ (শনিবার) বিকাল ৪টায় রাজধানীর বাংলামটরস্থ প্ল্যানার্স টাওয়ারে “Planning for Healthy Urbanization in Bangladesh: From Research to Practice” শীর্ষক একটি পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়।

পাবলিক লেকচারটি উপস্থাপন করেন বিশ্বখ্যাত গবেষক ও শিক্ষাবিদ Dr. Gary Adamkiewicz, Director, Healthy Cities Lab এবং Associate Professor, Harvard T.H. Chan School of Public Health। স্বাগত বক্তব্য প্রদান করেন বিআইপির যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইপি’র সহ-সভাপতি-১ পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান।

লেকচারে বাংলাদেশে স্বাস্থ্যসম্মত নগরায়ণ, পরিবেশগত স্বাস্থ্যঝুঁকি, গবেষণাভিত্তিক পরিকল্পনা এবং টেকসই নগর উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে নগর পরিকল্পনা ও জনস্বাস্থ্যের আন্তঃসম্পর্ক, স্বাস্থ্যবান্ধব নগর গঠন এবং গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব পরিকল্পনায় প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিআইপির কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ আবু ছালেহ মোঃ শহীদুল্লাহ, বোর্ড সদস্য পরিকল্পনাবিদ মোঃ রিমন আহমেদ আসিফ, পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার, পরিকল্পনাবিদ তালহা তাসনিম, পরিকল্পনাবিদ সাদী মোহাম্মদ হারুন, বিআইপির সাবেক সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এবং বিআইপির প্রতিষ্ঠাতা সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক গোলাম রহমান, পিএইচডি, পরিকল্পনাবিদ মহিউদ্দিন ইকরাম সহ বিভিন্ন পর্যায়ের পরিকল্পনাবিদ, শিক্ষক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে। ভবিষ্যতে স্বাস্থ্যকর নগর ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত নগরায়ণ ইত্যাদি বিষয়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, গবেষণাকর্ম পরিচালনা ইত্যাদি বিষয়ে বক্তারা মতামত প্রদান করেন। বিআইপি বিশ্বাস করে, এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন বাংলাদেশে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্বাস্থ্যসম্মত নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।