BIP News

09 May 2026

"Can Urban Design Become a Rigorous Science?” শীর্ষক পাবলিক লেকচার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর উদ্যোগে বিগত ৯ মে ২০২৬ (শনিবার), বিকাল ৪ টায় রাজধানীর বাংলামটরস্থ প্ল্যানার্স টাওয়ারে " Can Urban Design Become a Rigorous Science” শীর্ষক এক পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়। 

বিআইপ’র সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান, পিএইচডি এর সঞ্চালনায় অনুষ্ঠানে পাবলিক লেকচার উপস্থাপন করেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক, নগর নকশাবিদ এবং জাপানের জেএআইএসটি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার ড. কুহসারি জাভাদ। তিনি Urban Design Science for Health Lab-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং Stanford/Elsevier Global List (২০২১–২০২৫) অনুযায়ী বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীদের একজন।

লেকচারে নগর নকশাকে কীভাবে আরও গবেষণাভিত্তিক, তথ্যনির্ভর ও বৈজ্ঞানিক চর্চার মাধ্যমে একটি শক্তিশালী জ্ঞানভিত্তিক শাস্ত্রে রূপান্তর করা যায়, সে বিষয়ে গভীর ও প্রাঞ্জল আলোচনা উপস্থাপন করা হয়। একইসঙ্গে স্বাস্থ্য, নগর পরিবেশ ও মানবকেন্দ্রিক পরিকল্পনার আন্তঃসম্পর্ক গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা এ সময় নগর পরিকল্পনা ও আরবান ডিজাইনের নতুন দৃষ্টিভঙ্গি সম্পর্কে সমৃদ্ধ ধারণা লাভ করেন।

পাবলিক লেকচারে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন, বোর্ড সদস্য পরিকল্পনাবিদ মোঃ রিমন আহমেদ আসিফ, পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার, পরিকল্পনাবিদ হোসনেআরা আলো, পরিকল্পনাবিদ সাদী মোহাম্মদ হারুন, বিআইপ’র উপদেষ্টা পরিষদের আহ্বায়ক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব সালমা এ শাফী, সাবেক সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহারিয়ার আমিন, সাবেক বোর্ড সদস্য পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি সহ বিআইপির সদস্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।