Training Program

18 Apr 2026

Professional Online Training on Dhaka Metropolitan Building Construction Regulations 2025 & Building Construction Rules 1996 শীর্ষক পেশাজীবী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র ‘পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় Professional Online Training on Dhaka Metropolitan Building Construction Regulations 2025 & Building Construction Rules 1996 শীর্ষক একটি অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিআইপির বোর্ড সদস্য পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার এর সার্বিক তত্ত্বাবধানে মুন্সীগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ সুস্মিতা চক্রবর্তী এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর উপ নগর পরিকল্পনাবিদ পরিকল্পনাবিদ মোঃ মুস্তাফিজুর রহমান ভিন্ন ভিন্ন সেশনে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন।

প্রশিক্ষণ কর্মশালায় পরিকল্পনাবিদ পেশাজীবীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে পরিকল্পনা প্রতিবেদন প্রণয়ন, পরিকল্পনা, নির্মাণ ও বিশেষ প্রকল্প অনুমোদন, ভবন নির্মাণ কমিটিতে পরিকল্পনাবিদের ভূমিকা এবং ভবন নকশা ও নির্মাণ কমিটিতে পরিকল্পনাবিদের কর্মপরিধি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।

প্রশিক্ষণ শেষে বিআইপি সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান, পিএইচডি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।