BIP News

18 Apr 2026

বিআইপির বৈশাখী উৎসব ১৪৩৩ আয়োজন

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) বাংলা নববর্ষ উপলক্ষ্যে গত ১৮ এপ্রিল ২০২৬ (শনিবার) সকাল ৯:০০টা থেকে বিআইপি কনফারেন্স হলরুমে আনন্দঘন পরিবেশে ‘বৈশাখী উৎসব ১৪৩৩’ আয়োজন করা হয়।

উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উদ্যোক্তা পরিকল্পনাবিদদের পণ্য প্রদর্শনী বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। উদ্যোক্তা পরিকল্পনাবিদদের এই পণ্য প্রদর্শনীতে তাঁদের সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগগুলো উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে এবং উৎসবে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান, পিএইচডি; যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন; কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ আবু ছালেহ মোঃ শহীদুল্লাহ; বোর্ড সদস্য পরিকল্পনাবিদ মোঃ রিমন আহমেদ আসিফ; পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার; পরিকল্পনাবিদ হোসনে আরা; পরিকল্পনাবিদ তালহা তাসনিম; বিআইপির প্রতিষ্ঠাতা সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক গোলাম রহমান, পিএইচডি; সাবেক সভাপতি পরিকল্পনাবিদ এ কে এম আবুল কালাম; সাবেক সহ-সভাপতি-১ পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন এবং সাবেক উপদেষ্টা পরিষদ সদস্য পরিকল্পনাবিদ মোঃ মাহবুবুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শিশুদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ছড়া ও গান উৎসবকে প্রাণবন্ত করে তোলে। পরবর্তীতে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবার মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে উদ্যোক্তা পরিকল্পনাবিদদের পণ্য প্রদর্শনীতে অংশগ্রহণ করায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং তাদের সম্মাননা স্মারক (স্যুভিনির) প্রদান করা হয়। পুরস্কার বিতরণ শেষে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।