26 Mar 2026
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি বিআইপি'র শ্রদ্ধাঞ্জলি
গতকাল, ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনাবিদদের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র পক্ষ থেকে জাতীয় স্মৃতি সৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিআইপি'র সভাপতি পরিকল্পনাবিদ ডঃ মুহাম্মদ আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ডঃ মোঃ মুসলেহ উদ্দীন হাসান-এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন, কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ আবু ছালেহ মোঃ শহীদুল্লাহ, বোর্ড সদস্য পরিকল্পনাবিদ মোঃ রিমন আহমেদ আসিফ, পরিকল্পনাবিদ তালহা তাসনিম, পরিকল্পনাবিদ হোসনে আরা, পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার, এবং পরিকল্পনাবিদ সাদী মোহাম্মদ হারুন। এছাড়াও বিআইপি'র ফেলো পরিকল্পনাবিদ সাবেক সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন, পরিকল্পনাবিদদের পরিবারের সদস্যবৃন্দ, বিআইপি'র অফিসের গবেষণা কর্মকর্তাবৃন্দ, অফিসের কর্মকর্তাবৃন্দ সহ অফিস সহায়কগণ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করার জন্য আত্মত্যাগকারী সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি, দেশের সুসংহত ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য পরিকল্পিত উন্নয়ন, টেকসই নগরায়ন এবং গণমুখী নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশের স্বাধীনতা এবং স্বার্বভৌমত্ব রক্ষায়, ফ্যাসিজম রুখে দেওয়ার বিশেষ প্রত্যয় নেওয়া হয়। একই সাথে বিশ্বে বসবাসকারী সকল নির্যাতিত মানুষকে তাদের স্বাধীনতার অধিকারের প্রতি সংহতি প্রকাশ করা হয়। পরিশেষে, উপস্থিত সকল পরিকল্পনাবিদ দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি পরিকল্পিত, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।