03 Mar 2026
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বিআইপি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিগত ৩ মার্চ ২০২৬ (মঙ্গলবার) বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)-র একটি প্রতিনিধিদল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে সারা দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে পরিকল্পনা কাঠামো বাস্তবায়ন ও পরিকল্পনাবিদদের নিয়োগ, স্থানিক পরিকল্পনা কাঠামো বাস্তবায়ন এবং মন্ত্রণালয়ের সাথে পরিকল্পনা সংশ্লিষ্ট বিষয়ে কাজের আলোচনা করা হয়। একইসাথে, স্থানীয় সরকার বিভাগে বিআইপি কর্তৃক প্রস্তাবিত স্থানীয় সরকার বিভাগে স্থানিক পরিকল্পনা অনুবিভাগ, স্থানীয় সরকার স্থানিক পরিকল্পনা অধিদপ্তর এবং স্থানিক পরিকল্পনা ও নগর উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠার প্রস্তাবনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও পৌরসভাসমূহে শুন্যপদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নগর পরিকল্পনাবিদদের দ্রুততর সময়ের মধ্যে সুষ্ঠু পদায়নের বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ জানানো হয়।
বিআইপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, সহ-সভাপতি পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এবং পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান, পিএইচডি, যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন এবং ইনস্টিটিউটের সাম্মানিক সদস্য অধ্যাপক ড. এ. টি. এম. নুরুল আমিন।
এসময় বিআইপির পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে বিআইপির প্রকাশনা ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়