10 Nov 2026
বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৬ উপলক্ষ্যে বিআইপি আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও জাতীয় সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ
প্রিয় সুহৃদ,
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর পক্ষ থেকে আপনাকে সালাম ও শুভেচ্ছা জানাই।
প্রতিবছরের ন্যায় এ বছরও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৬ উদ্যাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এবারের প্রতিপাদ্য “Great Communities are Built on Planning: Together We Deliver, Together We Thrive, Together We Sustain”।
দিবসটির তাৎপর্য ও নগর পরিকল্পনার গুরুত্ব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ১৪ নভেম্বর ২০২৬ (শনিবার) একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
র্যালির বিস্তারিতঃ
সময়ঃ সকাল ৮:০০টা থেকে ৯:৩০টা
শুরুর স্থানঃ জাতীয় শহীদ মিনার
গন্তব্যঃ বাংলাদেশ জাতীয় জাদুঘর
র্যালিতে অংশগ্রহণের জন্য সংযুক্ত গুগল ফর্মের মাধ্যমে আগামী ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০০ টার মধ্যে অনুগ্রহ করে আপনার উপস্থিতি নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
গুগল ফর্ম লিঙ্ক
এছাড়াও দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে আগামী ১৪ নভেম্বর ২০২৬ (শনিবার), সকাল ১১:০০টায় বিআইপি কনফারেন্স হলে “জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়ায় স্থানিক পরিকল্পনাকে অন্তর্ভুক্তকরণ” শীর্ষক একটি জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে।
বিশ্ব নগর পরিকল্পনা দিবসের তাৎপর্যকে আরও অর্থবহ ও সফল করে তুলতে বিআইপির সকল সম্মানিত সদস্যকে উক্ত জাতীয় সেমিনারে উপস্থিত থাকার পাশাপাশি র্যালিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো যাচ্ছে।
বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৬-এর আয়োজনকে সফল ও প্রাণবন্ত করতে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।
ধন্যবাদান্তে,
পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান, পিএইচডি
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)